Price range: ৳ 900 through ৳ 1,800
সনাতন পদ্ধতিতে বিশেষ প্রক্রিয়ায় বেলন বা চার্নার নামক কাঠের বিটার ব্যবহারের মাধ্যমে তৈরী করা হয় ‘হেলদি ইটস বিলোনা ঘি’।এটি আয়ুর্বেদিক ঘি নামে পরিচিত যা সহজেই হজম করা যায় ।
SKU: 3-BG
Categories: eid, KITCHEN ESSENTIALS
প্রাচীনকাল থেকে আবহমান বাঙলার অতি জনপ্রিয় খাবার বিলোনা ঘি। সনাতন পদ্ধতিতে তৈরী করা হয় ‘হেলদি ইটস বিলোনা ঘি’, যেখানে বেলন বা চার্নার নামক একটি কাঠের ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়।
আমাদের ঘি তৈরির যাত্রা শুরু হয় সিরাজগঞ্জের গ্রামীণ অঞ্চলে। উত্তরবঙ্গের এই জেলা বিলোনা ঘি উৎপাদনের জন্য বিশেষভাবে পরিচিত। আমাদের দক্ষ কর্মীর মাধ্যমে বাথানে চরে বেড়ানো কাঁচা ঘাস খাওয়া গরুর দুধ সংগ্রহ করা হয় সংগ্রহকৃত গরুর দুধকে ৩ থাকে ৪ ঘন্টা জাল করা হয়। তারপর সারারাত রেখে ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে দই তৈরি হয়। দই থেকে সর সংগ্রহ করে চার্নিং বা বেলোনিং করে বাটার তৈরি করা হয়। সব শেষে বাটারকে ধীর আঁচে জাল করে ঘি বানানো হয়। এটি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরী করা হয়, ফলে এই ঘি সাধারণ ঘি থেকে স্বতন্ত্র্য বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। একে সরের ঘি / কালচারড ঘি ও বলা হয়।
সতর্কতা:
সুস্থ থাকতে সব ধরনের খাবারের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। ঘি খাওয়ার পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি, এবং পানি খাওয়া উচিত।
size:
1 KG, 500gm